শনিবার ২৮ মার্চ ২০২৬ - ০১:৫২
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত শিল্প স্থাপনা খালির নির্দেশ দিয়েছে ইরান

আমেরিকা-জায়নবাদী হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত বা ইসরাইলি শাসনের প্রতি অনুগত সব শিল্প স্থাপনার কর্মীদের অবিলম্বে তাদের কর্মস্থল খালি করতে নির্দেশ দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইরানি শিল্পে হামলা না করার বিষয়ে আগেও সতর্ক করা সত্ত্বেও “আমেরিকা-জায়নবাদী শত্রু” আজ ইরানের একাধিক শিল্পকেন্দ্রে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধারা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। তাই আমরা এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের শেয়ারহোল্ডারবিশিষ্ট শিল্প কোম্পানি ও ইসরাইলি শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সব কর্মীকে সতর্ক করে দিচ্ছি, জীবন বিপন্ন করতে চাইলে অবিলম্বে কর্মস্থল ত্যাগ করুন।”

এছাড়া এসব শিল্প স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদের হামলা শেষ না হওয়া পর্যন্ত নিজ এলাকা খালি রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha